Logo

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

প্রতিকৃতিতে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মবার্ষিকী উপলক্ষে   ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে ধানমন্ডির ৩২ নম্বরে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার, ১৭ মার্চ ২০২১, ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, পান্থপথ শাখাপ্রধান মোঃ শাহাদাত হোসেন, জনসংযোগ বিভাগপ্রধান নজরুল ইসলাম ও ভাইস প্রেসিডেন্ট শেখ সাইদুল হাসান সহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এ পুষ্পস্তবক অর্পণ করেন।

আরো পড়ুন- অনুষ্ঠিত হয়েছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬