Logo

১৭ মার্চ সারাদেশে দোকান-মার্কেট বন্ধ

১৭ মার্চ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ দেশব্যাপী দোকান ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতির।

রবিবার (১৪ মার্চ) এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ দোকান ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভব হলে মার্কেটগুলোতে আলোকসজ্জা করার জন্য সব দোকান মালিকদেরও অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন- ‘মোদিবিরোধী মিছিল-মিটিং করলে কঠোর আইনানুগ ব্যবস্থা’; (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬