Logo

ওজন বাড়াতে কলার মিল্ক-শেক

ওজন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বেশি ওজন হওয়াটা যেমন একদিকে সমস্যা ঠিক তেমনি অতিরিক্ত শুকনো হলেও সমস্যায় পরতে হয়। আপনি যদি অনেক বেশি শুকনো হয়ে থাকেন, চাচ্ছেন ওজন বাড়াতে। তাহলে কলার তৈরি এই মিল্ক-শেকটি নিঃসন্দেহে আপনার জন্য।

কলাতে রয়েছে প্রচুর ক্যালোরি এবং ফাইবার। কলা নানা ভাবে খাওয়া যায়। তবে যারা ওজন বাড়ানোর জন্য উতলা হয়ে আছেন তারা অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন কলার মিল্ক-শেক।

আরও পড়ুন:- কিডনিতে পাথর হলে যেভাবে বুঝবেন

একটা মাঝারী আকৃতির কলাতে ক্যালরির পরিমাণ ১০৫ গ্রাম এবং কার্বসের পরিমাণ ২৭ গ্রাম। আরও অনেক পুষ্টিগুণে ভরপুর এই ফল। যেমন ভিটামিন-বি৬, ভিটামিন-সি, অ্যান্টিঅক্সিড্যান্টস, এবং ফাইটোনিউট্রিয়েন্টস।

যদিও এমন কোনো খাবার নেই যা খেলে আপনার ওজন খুব সহজেই বাড়বে অথবা কমবে। কিন্তু নিয়ম মেনে ডায়েট চার্ট মেনে চললে অবশ্যই কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব। ওজন কমাতে বা বাড়াতে, দুই ক্ষেত্রেই প্রয়োজন সঠিক ডায়েট চার্ট মেনে, নিয়ম মত শারীরিক ব্যায়াম করা। কলার-মিল্ক শেকের কথা যখন বলেছি, বৈজ্ঞানিক ভাবে এটা প্রমাণিত নয় যে ওজন বাড়বেই। তবে নিয়ম মেনে যে কোনো খাবার খেলেই ওজন কমানো বা বাড়ানো যেতে পারে।
চলুন জেনে নেই কিভাবে বানাতে পারবেন কলার-মিল্ক শেক।

উপকরণ-
১ গ্লাস দুধ
১ চা চামচ মধু
২ টা পাকা কলা
৮ থেকে ১০ টা বাদাম

প্রস্তুতি-

ব্লেন্ডারে সব উপকরণ দিতে হবে। খুব ভালো করে ধীরে ধীরে ব্লেন্ড করতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো দানা দানা না থাকে। ব্লেন্ড হয়ে গেলে গ্লাসে ঢেলে পরিবেশন করতে হবে মজাদার কলার মিল্ক-শেক।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬