Logo

৬ বিভাগে ঝড়ের আভাস

ঝড়ের আভাস
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দুইটি জেলা, দুই অঞ্চল  এবং ছয় বিভাগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টার মধ্যে এ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ঝড়ের আভাস দিয়ে বলা হয়েছে, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা আছে।

দিনের তাপমাত্রা সারাদেশে সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অফিস জানায়, আগামী দুই দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তার পরের পাঁচ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আরো পড়ুন- বসুরহাটে ১৪৪ ধারা জারি

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬