Logo

কাশ্মীরে ভারতীয় পুলিশের হাতে ১৫০ রোহিঙ্গা আটক

ভারতীয়
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মিয়ানমারের উগ্র বৌদ্ধ ও সামরিক বাহিনীর হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর অঞ্চলে আশ্রয় নেওয়া অন্তত ১৫০ রোহিঙ্গা মুসলমানকে আটক করেছে দেশটির পুলিশ।

এসব রোহিঙ্গা মুসলমানকে মিয়ানমারে ফেরত পাঠানো হতে পারে জানা গেছে। খবর দ্যা হিন্দুর।

ভারতের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বৈধ কাগজপত্র ছাড়া যেসব বিদেশি জম্মু-কাশ্মীরে বসবাস করছেন, তাদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রোহিঙ্গা মুসলমানদের আটক করা হয়েছে।

তিনি জানান, বহু রোহিঙ্গা মুসলমান বর্তমানে জম্মু-কাশ্মীরের হীরানগর কারাগারের একটি অস্থায়ী হোল্ডিং সেন্টারে বাস করছেন। ভারতের পুলিশ তাদের এখন দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

জম্মু-কাশ্মীরে বসবাসরত রোহিঙ্গারা এই আটক অভিযানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তারা আশঙ্কা করছেন যে, তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হতে পারে।

আরো পড়ুন- কাশ্মীরে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত

রোহিঙ্গাদের ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার দেশটির নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে। এ জন্য ভারতে বসবাসরত সব রোহিঙ্গা মুসলমানকে খুঁজে বের করে তাদের দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬