Logo

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ২৬ লাখ ছাড়ালো

বাড়ছে আক্রান্ত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি এখন ২৬ লাখ। প্রতিনিয়ত এ সংখ্যা বাড়ছেই। ২৪ ঘণ্টায়ও সাড়ে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হলো কোভিড নাইনটিনে।

বেশ কিছুদিন দেড় হাজারের ওপর দৈনিক মৃত্যু দেখা যুক্তরাষ্ট্রে রোববার ৭০৫ জন মারা গেছেন, ভাইরাসে। শুধু মার্কিন মূলুকেই, মোট প্রাণহানি ৫ লাখ ৩৮ হাজারের কাছাকাছি। দিনের সর্বোচ্চ ১১শ’র মতো মৃত্যু দেখেছে ব্রাজিল; শনাক্তও হয়েছে ৮০ হাজারের ওপর সংক্রমণ।

লাতিন দেশটিতে মোট মৃত্যু দু’লাখ ৬৫ হাজারের ওপর। রোববার, ৭৮০ জনের মৃত্যু রেকর্ড করেছে মেক্সিকো। এছাড়া, রাশিয়ায়- ৩৬৮, ইতালিতে-২০৭ ও ভারতে- ৯৯ জন মারা গেছেন এদিন করোনায়।

রোববারও, তিন লাখ ৬২ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে  করোনা ভাইরাসটি। মোট সংক্রমিত ১১ কোটি ৭৪ লাখের ওপর। বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি কমাতে সমন্বিতভাবে কাজ করছে বিশ্বস্বাস্থ্য সংস্থ্যা।

আরো পড়ুন- জাতিসংঘেও করোনা ভাইরাসের থাবা

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬