Logo

মহানগর দক্ষিণ যুবদল সভাপতি আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি, গারদে লেখক মুশতাক আহমেদের মৃত্যু এবং জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনের সমাবেশ করে ফেরার পথে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক হয়েছেন যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু।

বৃহস্পতিবার দুপুরে পৌনে ১২টার দিকে মৎস ভবন এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। বিসয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ।

যুবদলের সমাবেশ কেন্দ্র করে আশপাশে অবস্থান নেয় অতিরিক্ত পুলিশ। এদিন বেলা ১১টায় এ কর্মসূচি শুরুর কথা থাকলেও সকাল ১০টা থেকেই প্রেসক্লাবের সামনে নেতাকর্মীরা জড়ো হওয়া শুরু করেন। সমাবেশ থেকে ফেরার পর যুবদল নেতা মজনুকে গ্রেফতার করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬