Logo

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে পূবালী ব্যাংক

পূবালী ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার পারপাচুয়াল বন্ড পুঁজিবাজারে ছাড়তে চায়। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে এ বন্ড ছাড়া হবে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, বেসেল-৩ এর অতিরিক্ত টায়ার-১ শর্ত পূরণের অংশ হিসেবে এ বন্ড ছাড়া হবে। তবে বন্ডের দাম কেমন হবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি। এছাড়া বন্ডটি কিভাবে, কাদের কাছে বিক্রি করা হবে বলে সে বিষয়ে কিছু জানায়নি ব্যাংকটি ।

ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর এ বন্ড ছাড়তে পারবে ব্যাংকটি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬