Logo

ছাত্রদল নেতার তিন ভাইকে তুলে নেয়ার অভিযোগ

তিন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাভার পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সজিব রায়হানের তিন ভাই কে সাদা পোশাকে আইনশৃংখলারক্ষাকারী বাহিনী কর্তৃক উঠিয়ে নেয়ার অভিযোগ করেছেন।

তিনি বলেন, সোমবার মধ্য রাতে সাদা পোশাকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সজীবের বাসায় তল্লাশি চালায়। এ সময় সজীবকে না পেয়ে তার তিন ভাইকে তুলে নিয়ে গেছে তারা। এখন পর্যন্ত সজীবের তিন ভাইয়ের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য, রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫০ জনের নামে মামলা দায়ের করে শাহবাগ থানা পুলিশ। এ মামলায় সাভার পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সজীবকে আসামী করা হয়েছে।

আরো পড়ুন- পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় ছাত্রদলের ১৩ জন ৫ দিনের রিমান্ডে

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬