Logo

আইসিএমএবি বেস্ট কর্পোরেট গোল্ড অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

ইসলামী
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৯-এর গোল্ড অ্যাওয়ার্ড লাভ করেছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার হাতে এ পুরস্কার তুলে দেন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানির সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন- ইসলামী ব্যাংকের ঢাকা জজ কোর্ট উপশাখা উদ্বোধন

এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন, সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস (সাফা)-এর সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন, এফসিএমএ ও আইসিএমএবি’র সভাপতি মো. জসিম উদ্দিন আকন্দ, এফসিএমএ এবং আইসিএমএবি কর্পোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, এফসিএমএসহ বিভিন্ন ব্যাংক, আর্থিক ও কর্পোরেট প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬