Logo

সন্ধ্যায় দেশে ফিরবেন ফখরুল

মির্জা ফখরুল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশে ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা ৬টায় দেশে ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৩০ জানুয়ারি সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। মহাসচিবের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও গিয়েছেন।

আরো পড়ুন- উপজেলা পরিষদে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬