Logo

ইসলামী ব্যাংকের ঢাকা জজ কোর্ট উপশাখা উদ্বোধন

ঢাকা জজ কোর্ট উপশাখা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সদরঘাট শাখার অধীনে ঢাকা জজ কোর্ট উপশাখা ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার উদ্বোধন করা হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোনপ্রধান আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিস।

এতে স্বাগত বক্তব্য দেন, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সদরঘাট শাখাপ্রধান বি. এম. হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ফরিদ আহমদ এবং ভাইস প্রেসিডেন্ট এস এম এনায়েত হোসেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ মো. নাসির উদ্দীন। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন- ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মাতৃভাষা দিবস পালন

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬