Logo

আইএসইউ সেন্টার ফর রিসার্চ এন্ড পাবলিকেশনের যাত্রা শুরু

আইএসইউ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

যাত্রা শুরু করলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর সেন্টার ফর রিসার্চ এন্ড পাবলিকেশন । আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান এর সভাপতিত্বে সোমবার বিকেলে মহাখালী ক্যাম্পাসে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের ।

এসময় প্রফেসর ড. মোঃ আবু তাহের বলেন, মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য গবেষণার কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের মূলকাজ জ্ঞান আহরণ, জ্ঞান বৃদ্ধি ও জ্ঞান বিতরণের জন্য গবেষণার উপর সবচেয়ে বেশি গুরত্ব দেয়ার আহবান জানান তিনি ।

আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিতে আইএসইউ বদ্ধ পরিকর। সেন্টার ফর রিসার্চ এন্ড পাবলিকেশন এর অগ্রযাত্রা অব্যহত থাকবে। গবেষণার পাশাপাশি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ভালো পড়াশোনাও হবে বলে উল্লেখ করেন। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনুবাদ সেন্টার করার প্রস্তাব্ও রাখেন প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ এর ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ. টি. এম. কাদের নেওয়াজ। বক্তব্য রাখেন আইএসইউ রেজিস্ট্রার , প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদ এর ডীন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে. আহমেদ আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের  চেয়ারপার্সন ড. অলি আহাদ ঠাকুর, সহযোগি অধ্যাপক ড. মিজানুর রহমান সহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬