Logo

৩ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সাকিব

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সই শেষ পর্যন্ত লুফে নিয়েছে সাকিবকে। ভিত্তিমূল্য ২ কোটি রুপি থেকে বাড়তে বাড়তে ৩ কোটি ২০ লাখ রুপিতে উঠলে কলকাতার সঙ্গে আর কোনো দল লড়াই করতে রাজি হয়নি।

টাইগার অলরাউন্ডারের জন্য প্রথম বিড করে কলকাতা। এরপর পাঞ্জাব কিংস তাকে দলে পাওয়ার আগ্রহ প্রকাশ করে। এক পর্যায়ে জমে ওঠে লড়াই। একটু একটু করে দাম বাড়ছিল। শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে ঠেকেছে সাকিবের দাম।

নিলামের ২ নাম্বার সেটে ছিলেন সাকিব। তার সঙ্গে ছিলেন ডেভিড মালান, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিসের মতো তারকারা। প্রথমেই নাম ওঠে গ্লেন ম্যাক্সওয়েলের। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের প্রতিও আগ্রহ ছিল কলকাতার। তবে পরে রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস মিলে টানাটানি শুরু করলে দাম বাড়তে থাকে ম্যাক্সওয়েলের।

২ কোটি রুপি থেকে বাড়তে বাড়তে ম্যাক্সওয়েলের দাম গিয়ে ঠেকেছে সোয়া ১৪ কোটি রুপিতে। এত বিশাল অংক খরচ করে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে দলে নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬