Logo

তাপমাত্রা বাড়বে আগামী তিন দিন

তাপমাত্রা বাড়বে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শীতকে বিদায় জানিয়ে তাপমাত্রা বাড়বে আগামী কয়েকদিন। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ডে (৩১ ডিগ্রি সেলসিয়াস)। সোমবারও (১৫ ফেব্রুয়ারি) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।এছাড়া আগামী তিন দিন তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে হালকা থেকে মাঝারি সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও ।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ১১ দশমিক ৪ ডিগ্রি এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬