Logo

পিকে হালদারকে পালাতে সহায়তাকারীদের তালিকা চেয়েছে হাইকোর্ট

আর্থিক খাতের শীর্ষ জালিয়াত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আর্থিক খাতের শীর্ষ জালিয়াত পিকে হালদারকে (প্রশান্ত কুমার হালদার) পালাতে সহায়তাকারী ইমিগ্রেশন, পুলিশ ও দুদকের কর্মকর্তাদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে মামলায় আসামিদের জবানবন্দিতে যাদের নাম এসেছে, তাদের বিরুদ্ধে দুদক কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছেন আদালত।

দেশের আর্থিক খাতের শীর্ষ জালিয়াত  পিকে হালদারের অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তালিকা জমা দিতে আগামী ১৫ মার্চ তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্ট।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  সোমবার এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬