Logo

বিএনপি গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন  জনগণ ও পুলিশের প্রতিপক্ষ হিসেবে নিজেদের  দাঁড় করিয়েছে বিএনপি । তারা গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে।

সকালে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের  সম্মেলনে ভিডিও কনফারেন্সের এসব কথা বলেন ওবায়দুল কাদের । আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র করে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে দলটি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন যে সকল জেলা,উপজেলা, থানা,ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেসব এলাকায় কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সম্মেলনের মাধ্যমে কমটি করতে হবে। নিজের অবস্থান ভারী করার জন্য নিজস্ব লোক দিয়ে কমিটি গঠন করা যাবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন দলকে শক্তিশালী করতে হলে ত্যাগী কর্মীদের এগিয়ে আনতে হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬