Logo

চলতি বছর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

বাংলাদেশ সফরে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে। অক্টোবরের শুরুতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসতে পারে তারা। এই সংক্ষিপ্ত সফরের কথা জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো।

এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া।

এ বছর ভারতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রস্তুতি নিতেই বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আইসিসির ভবিষ্যৎ সফরসূচী অনুযায়ী টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ডও।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সফর কাছাকাছি সময়ে হতে পারে বলে এই দুই দেশের সঙ্গে বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ হতে পারে।

তবে অস্ট্রেলিয়ার বাতিল হওয়া টেস্ট সিরিজ নিয়ে ইতিবাচক কোনো খবর নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু গত এপ্রিলের ওই সফর স্থগিত করা হয় করোনাভাইরাস মহামারির কারণে।

আগামী এপ্রিল পর্যন্ত সময় রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজগুলো মাঠে গড়ানোর। কিন্তু এ সময়ের মধ্যে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই দলেরই ব্যস্ততা রয়েছে। যদিও এর মাঝে কোনো টেস্ট ম্যাচ খেলার সম্ভাবনা নেই অস্ট্রেলিয়ার।

আরো পড়ুন- শ্রীলংকা ক্রিকেট দল আসছে মে মাসে

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬