Logo

ইরানে হামলা নিয়ে আলোচনায় বসেছে ইসরায়েল

ইরানে হামলা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিয়ে গত সোমবার ইসরায়েলের জ্যেষ্ঠ নিরাপত্তা ও সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্থানীয় সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে এ তথ্য।

দেশটির কান নিউজ চ্যানেল জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ, চিফ অব স্টাফ আবিব কোচাবিসহ ইসরায়েলের অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তারা ইরানে হামলা নিয়ে অভিযান পরিচালনার জন্য অর্থ সরবরাহের বিষয়ে আলোচনা করেছেন।

গেলো সোমবারের ওই বৈঠকের মাত্র দু’দিন পরেই বুধবার ইরান ইস্যুতে আলোচনায় অগ্রগতির জন্য মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি মন্ত্রীদের এই বৈঠকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ,  ভারতে ইসরায়েলি দূতাবাসের পাশে বোমা হামলাসহ ইরানের বিভিন্ন ইরান পরমাণু অস্ত্রের উপরকরণ জোগাড় থেকে কয়েক সপ্তাহ দূরে বলে যুক্তরাষ্ট্রের সতর্কতা, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তিতে ফেরার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

গত সপ্তাহে ইসরায়েলি চিফ অব স্টাফ ঘোষণা দিয়েছিলেন, তিনি দেশটির সেনাবাহিনীকে ইরানে হামলা প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।

আরো পড়ুন- ফিলিস্তিনের জন্য অর্থ সহায়তা কমালো আমিরাত-বাহরাইন

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬