Logo

কানাডায় ৪ বাংলাদেশির ওপর গুলিবর্ষণ

কানাডায়
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কানাডায় টরেন্টো শহরের রিজেন্ট পার্ক এলাকায় দুই বন্দুকধারীর গুলিতে চার বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২ জনুয়ারি) রাত পৌনে ১২টার দিকে রিজেন্ট পার্ক ব্লুভার্ড এবং ডান্ডাস স্ট্রিট সংলগ্ন এলাকায় এ বন্দুক হামলার ঘটনা ঘটে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলায় আহতরা হলেন- সুলতান মিয়া, আনাই মিয়া, মুমিন মিয়া ও ছত্তার মিয়া। এদের মধ্যে আনাই মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে টরেন্টো পুলিশ।

পুলিশ জানায়, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দুজন সন্দেহভাজনকে খুঁজছে তারা। সন্দেহভাজনদ্বয় ২০১৪ মডেলের টয়োটা রাভ ফোর গাড়ি ব্যবহার করছিল বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, হামলার এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরেন্টো। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা।

আরো পড়ুন-  গ্রিসে ভালো নেই বাংলাদেশিরা

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬