Logo

১৫৯ টন সরকারি চাল নিয়ে মেঘনায় ট্রলারডুবি

ট্রলারডুবি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নে মেঘনা নদীতে ৫০টি গ্যাস সিলিন্ডার ও ১৫৯ টন সরকারি চাল নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে হাতিয়ার চানন্দি ইউনিয়নের ক্যারিংচরের কাছে ট্রলারডুবির ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হাতিয়ার নলচিরা নৌ-পুলিশের ইনচার্জ ও পরিদর্শক একরাম উল্লাহ জানান, সকাল ৬টার দিকে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে ১৫৯ মেট্রিক টন সরকারি চাল ও ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে ‘আল্লাহর দান’ ট্রলারটি হাতিয়ার নলচিরা ঘাটে যাচ্ছিল।

ট্রলারটি ক্যারিংচরের পাশ দিয়ে মেঘনা অতিক্রমকালে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচজন মাঝি নদীতে ডুবে যান। পরে সাঁতরে তারা তীরে উঠতে সক্ষম হন।

খবর পেয়ে ঘটনাস্থলে নৌপুলিশের একটি দল গিয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন- মেঘনায় ট্রলার ডুবি, ৭ জনের লাশ উদ্ধার

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬