Logo

এসিসটেন্স ফর ব্লাইন্ড চিলড্রেনকে অনুদান দিলো মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশন

মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এসিসটেন্স ফর ব্লাইন্ড চিলড্রেন (এবিসি)-কে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশন। সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী এবিসি’র সাধারণ সম্পাদক মোঃ আখতারুল আলমের হাতে ব্যাংকের প্রধান কার্যালয়ে উক্ত চেক হস্তান্তর করেন।

চেক হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এ.কে.এম. সাহিদ রেজা। এসময় ব্যংকের নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল ভার্চুয়ালী যুক্ত হন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক জি.ডব্লিউ.এম. মোর্তজা, মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহমেদ, হাসনে আলম এবং এবিসি’র পক্ষে নির্বাহী পরিচালক সঞ্জয় রঞ্জন কর, যুগ্ম কোষাধ্যক্ষ কর্নেল মঞ্জুর মোর্শেদ চৌধুরী ও ম্যানেজার অ্যাকাউন্টস কায়সার উদ্দিন খান উপস্থিত ছিলেন।

আরো পড়ুন- মার্কেন্টাইল ব্যাংকের নতুন ডিএমডি

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬