Logo

মিয়ানমারের ২৪ মন্ত্রী বরখাস্ত, নতুন মন্ত্রী সেনা কর্মকর্তারা

বরখাস্ত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মিয়ানমার সেনাবাহিনী অং সান সুচির সরকারের ক্ষমতা দখলের পর প্রথমে দিনেই ক্ষমতাচ্যুত অধিকাংশ সদস্যকে বরখাস্ত করে নতুন লোক নিয়োগ করেছে। এদের মধ্যে বেশিরভাগই সিনিয়র সেনা কর্মকর্তা।

বার্তা সংস্থা রয়টর্স এর সূত্রে জানা গেছে, সুচি সরকারের ২৪ জন মন্ত্রী, উপমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। সেই সাথে নতুন ১১ জন মন্ত্রী নিয়োগ করা হয়েছে ।

নুতন মন্ত্রীদের অধিকাংশই সিনিয়র সেনা কর্মকর্তা। কয়েকজন রয়েছেন সেনা সমর্থিত দল ইউএসডিপির সদস্য।

খবরে বলা হয়, ইউএসপিডির অন্যতম নেতা উনা মং লউনকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়েছে। জানা গেছে, তিনি নভেম্বরের নির্বাচনে হেরে গিয়েছিলেন।

সেনাবাহিনী পরিচালিত টেলিভিশনে নতুন এসব নিয়োগের ঘোষণা দেয়া হয়।

আরো পড়ুন- আফগানিস্তানে আত্মঘাতি হামলায় ৮ সেনা নিহত

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬