Logo

‘বার্সেলোনার আয়ের এক তৃতীয়াংশের উৎস মেসি’

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা লিওনেল মেসির বিশাল অঙ্কের চুক্তিতে কোনো সমস্যা দেখছেন না বলে জানিয়েছেন।

আসন্ন নির্বাচনে এই সভাপতি প্রার্থীর জানা অনুযায়ী, ক্লাবের আয়ের এক তৃতীয়াংশের উৎস আর্জেন্টাইন তারকা মেসি।
তবে এবার তারকা মেসির চুক্তি ফাঁসের বিষয়ে মুখ খুলেছেন লাপোর্তা। সোমবার কাতালান রেডিও আরএসিওয়ানে জানান, বার্সেলোনা অধিনায়কের পাশেই আছেন তিনি।

“এমন খবর আহত করে কারণ এটা বার্সেলোনার ক্ষতি করে। কেউ দায়িত্বে না থাকলে এই ব্যাপারগুলো ঘটে। দলের বর্তমান অবস্থা মেসির চুক্তির কারণে নয়। তার পেছনে যে খরচ এর চেয়ে বেশি আয়ে সে সহায়তা করে। অর্থনৈতিক দলের একটি গবেষণা বলছে, বার্সার আয়ের এক তৃতীয়াংশের উৎস মেসি।”

“তার (মেসির) সমর্থনে গতকাল তাকে একটা বার্তা পাঠাই। তাকে বলেছি খবরে নজর না দিতে; কারণ বার্সেলোনার সমর্থকরা চায় সে যেন এখানেই খেলা চালিয়ে যায়।”

মেসিকে অর্থমূল্যে বিচার করা সম্ভব নয় বলেও মনে করেন লাপোর্তা।
“মেসির সঙ্গে কেবল খেলার বিষয়গুলো নয় আবেগজনিত বিষয়ও জড়িত। সে আমাদের জন্য যা করেছে তা অর্থ দিয়ে মূল্যায়ন সম্ভব নয়।”

“বিক্রি হওয়া ১০টি শার্টের আটটিই মেসির এবং বিশ্বের আগ্রহ তাকে ঘিরেই।”

২০১৭ সালে সবশেষ বার্সেলোনার সঙ্গে চুক্তি করেন মেসি। এর মেয়াদ ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। স্প্যানিশ পত্রিকা এল মুন্দোর প্রতিবেদন অনুযায়ী, চার বছর মেয়াদী এই চুক্তির মোট অঙ্ক প্রায় ৫৫ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৬১৯ ইউরো।

এর মানে, ২০১৭ সাল থেকে প্রতি মৌসুমে ক্লাব থেকে মেসির আয় ১৩ কোটি ৮০ লাখ ইউরো। এর পুরোটা অবশ্য পাবেন না বার্সেলোনা অধিনায়ক।

আরো পড়ুন- পিএসজির নতুন কোচ করোনায় আক্রান্ত

এরই মধ্যে কাতালান ক্লাবটি চুক্তি ফাঁসের ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কোচ রোনাল্ড কুমান। বার্সেলোনার আর্থিক সমস্যার সঙ্গে আর্জেন্টাইন তারকার বিশাল অঙ্কের চুক্তির কোনো সম্পর্ক নেই বলে মনে করেন লা লিগা প্রধান হাভিয়ের তেবাসও।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬