Logo

রাজধানীতে অবৈধ মদের কারখানা থেকে গ্রেপ্তার ৬

অবৈধ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

অবৈধ ভাবে মদ তৈরি করায় রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

অবৈধ মদের কারখানা নির্মূলে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ সোমবার রাতে ভাটারার খিলবাড়িরটেক মুক্তি পল্লীর ইউনিয়ন পরিষদ রোডে অভিযান চালায়।

পুলিশ বলছে, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় যে ‘বিষাক্ত’ মদ তৈরি হচ্ছে, তা পান করে মানুষের প্রাণহানির ঘটনাও ঘটছে।

গাজীপুরে রিসোর্ট থেকে ফিরে তিনজনের মৃত্যু, অসুস্থ কয়েকজন।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনান সুদীপ কুমার চক্রবর্তী রাতে বলেন, অভিযান শেষ পর্যায়ে। গোয়েন্দা পুলিশ অভিযান চালাচ্ছে আর ক্রাইম বিভাগের পুলিশ সদস্যরা সহযোগিতা করছে।

এরইমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরের জেলায় মদপানে মৃত্যুর কয়েকটি ঘটনা ঘটেছে।

আরো পড়ুন-  বগুড়ায় মদপানে ৫ জনের মৃত্যু

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬