Logo

ইসলামী ব্যাংক কন্ট্যাক্ট সেন্টারের পারফরম্যান্স রিকগনিশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক কন্ট্যাক্ট সেন্টারের
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কন্ট্যাক্ট সেন্টারের বার্ষিক পারফরম্যান্স রিকগনিশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।  ৩১ জানুয়ারি ২০২১, রবিবার অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

পারফরম্যান্স রিকগনিশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাহের আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল ফয়েজ মুহাম্মাদ কামালউদ্দীন এবং ধন্যবাদ জানান কন্ট্যাক্ট সেন্টারের প্রধান মুহা. আনিসুর রহমান।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬