Logo

শেরপুরে সড়ক দুর্ঘটনায় ৪ অটোরিকশা যাত্রী নিহত

অটোরিকশা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরের সদর উপজেলার মির্জাপুর এলাকায় ট্রাকের ধাক্কায় চার অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

সদর থানার ওসি আবদুল আল মামুন জানান, যাত্রী নিয়ে ঝিনাইগাতী থেকে শহরে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় বিপরীতমুখী একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

এ সময় আহত হন একজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন- সংসদ শাহীন চাকলাদারের বিরুদ্ধে থানায় জিডি

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬