Logo

আফগানিস্তানে আত্মঘাতি হামলায় ৮ সেনা নিহত

আফগানিস্তানে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আফগানিস্তানে পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি সামরিক ঘাটিতে উগ্রবাদী সংগঠন তালেবানের আত্মঘাতি বোমা হামলায় ৮ সেনা নিহত হয়েছে । শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহরের একটি সামরিক ঘাটিতে এই সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলার পর এর দায় স্বীকার করেছে তালেবান। এ খবর আল-জাজিরার।

শনিবারের হামলা নিয়ে নানগরহরের গভর্নর একটি বিবৃতি দিয়েছে। এতে তিনি বলেন, হামলাকারি নিজেই বোমা বহন করে এনে ঘাটির কাছে এসে বিস্ফোরণ ঘটায়। প্রাদেশিক কাউন্সিলের ডেপুটি হেড আজমল ওমর হামলায় নিহতের সংখ্যা ১৫ বলে জানিয়েছেন।

খবরে বলা হয়, তালেবান চুক্তি মানছে না যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন দাবি করার দুদিনের মাথায় সহিংস হামলা চালালো সংগঠনটি। তালেবান প্রতিশ্রুতি দিয়েছিল, তারা সন্ত্রাসী কার্যক্রম থেকে ফিরে আসবে এবং আফগানিস্তানে আল-কায়দার মতো অন্যান্য জিহাদি সংগঠনগুলোর কার্যক্রম থামাতে সাহায্য করবে।

এদিকে হামলার পরই বিবৃতি দিয়ে এর দায় স্বীকার করেছে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

আরো পড়ুন- গর্ভপাত বন্ধের সিদ্ধান্তে পোল্যান্ডে বিক্ষোভ

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬