Logo

ফিলিস্তিনিদের মসজিদ গুঁড়িয়ে দিলো ইসরায়েল

মসজিদ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিমে একটি নির্মাণাধীন মসজিদ সহ বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস করেছে। বুধবার (২৭ জানুয়ারি) সকালে দেশটির কয়েকটি সামরিক যান ইয়াতা শহরের পূর্বদিকের এলাকাটি ঘিরে ফেলে এ তাণ্ডব চালায় তারা।

তুরুস্কের বার্তা সংস্থা আনদলু এজেন্সির জানিয়েছে , ইসরায়েল ১৪০ বর্গমিটার আয়তনের নির্মাণাধীন মসজিদটি ধ্বংস করে দেয়। ফিলিস্তিনের একজন প্রত্যক্ষদর্শী বলেন, কিছুদিন আগে মসজিদটি নির্মাণের জন্য অনুমতি না নেয়ায় তা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিল ইসরায়েল প্রশাসন। মসজিদের কাছের একটি বিদ্যালয়ের কূপও ধ্বংস করে দিয়েছে। পাশের একটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ঐ কূপের পানি ব্যবহার করতো।

এছাড়াও ইসরায়েল সেনারা অধিকৃত পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমের হেজমা উপশহরে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে।

এ সময় ফিলিস্তিনিরা প্রতিবাদমুখর হয়ে উঠলে সংঘর্ষ হয় এবং দখলদার সেনারা ফিলিস্তিনিদের ঘর-বাড়ি লক্ষ্য করেও গুলি, টিয়ার শেল এবং সাউন্ড বোমা নিক্ষেপ করে।

আরো পড়ুন- ব্রাজিলে বাস দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি

১৯৯৫ সালে ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে চুক্তির আওতায় পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীরকে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল, এরিয়া এ, বি এবং সি। ফিলিস্তিনিরা বলছেন যে সমস্ত ভেঙে দেওয়া কাঠামোটি এরিয়া সি তে অবস্থিত। এরিয়া সি তে বর্তমানে ৩ লাখ ফিলিস্তিনিদের বসবাস, যার বেশিরভাগই বেদুইন এবং পোষা সম্প্রদায় যারা মূলত তাঁবু এবং গুহায় বাস করে।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬