Logo

৪০তম বিসিএসের ফলাফলের সিদ্ধান্ত আজই

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলপ্রত্যাশীদের অপেক্ষার পালা শেষ হচ্ছে।

বুধবার বিকালে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক সভায় ফলাফলের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষার দিনও ধার্য হতে পারে বলে পিএসসি সূত্রে জানা গেছে। এই ফলাফলের জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছেন প্রায় ২০ হাজার প্রার্থী।

পিএসসির সূত্রে জানা গেছে, একজন পরীক্ষক খাতা মূল্যায়ন করার পর তার মূল্যায়ন সঠিক হয়েছে কি না, সেটি যাচাইয়ের জন্য ওই খাতা দ্বিতীয় ধাপে একজন নিরীক্ষক পুনরায় পরীক্ষা করেন। পুনর্নিরীক্ষণ করার সময় নিরীক্ষক দেখেন, যেখানে যেমন নম্বর দেওয়ার কথা ছিল, তা দেওয়া হয়েছে কি না আবার নম্বর যোগ করতে কোথাও ভুল হয়েছে কি না। এই প্রক্রিয়া শেষ হলে তবেই ফলাফল চূড়ান্ত করা হয়। তৃতীয় পরীক্ষকের থেকে মূল্যায়ণপত্র আসতে দেরি হওয়ায় ফল বিলম্ব হয়েছে বলে জানিয়েছে পিএসসি সূত্র। পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়ন করতে ৩৮ তম বিসিএস থেকে এভাবেই খাতা দেখে আসছে পিএসসি।

২০১৯ সালের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ শিক্ষার্থী। এতে অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।

এ বিসিএসে ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। এবার প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

আরো পড়ুন- ৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬