Logo

মার্কেন্টাইল ব্যাংকের নতুন ডিএমডি হাসনে আলম

নতুন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মার্কেন্টাইল ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হাসনে আলম।  এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে একই পদে দায়িত্ব পালন করেছেন।

একজন স্বনামধন্য ব্যাংকার হিসেবে হাসনে আলমের রূপালী ব্যাংক ও ইসলামী ব্যাংকে ৩৪ বছরের বহুমুখী কর্ম অভিজ্ঞতা রয়েছে। রূপালী ব্যাংকেও তিনি ডিএমডি হিসেবে কাজ করেছেন।

১৯৮৬ সালে প্রবেশনারী অফিসার হিসেবে রূপালী ব্যাংকে ক্যারিয়ার শুরু করেন তিনি। সুদীর্ঘ কর্মময় পথচলায় রূপালী ব্যাংকে শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান, বিভাগীয় প্রধান হিসেবে আন্তর্জাতিক বিভাগ, মানবসম্পদ বিভাগ, ট্রেজারী বিভাগ, ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট বিভাগে দায়িত্ব পালন করেছেন। রূপালী ব্যাংকে CAMLCO হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন হাসনে আলম। ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন তিনি। এছাড়া দেশে-বিদেশে বহু প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও কনফারেন্সে অংশ নেন। পেশাগত কারণে ভ্রমণ করেন ভারত ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্স, হাঙ্গেরী, সৌদি আরব, বাহরাইন এবং আরব আমিরাতসহ বিভিন্ন দেশ।

আরো পড়ুন- ব্যাপক ভাবে বাড়ছে এজেন্ট ব্যাংকিং, এগিয়ে ইসলামী ব্যাংক

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬