Logo

চীন বিশ্বাসভঙ্গ করেছে: রাজনাথ সিং

চীন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চীন সরকার লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় মোতায়েন করা সেনাসংখ্যা না কমালে ভারত একপক্ষীয় সেনা কমাবে না বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

শনিবার ভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া লাদাখ এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। খবর এনডিটিভির।

প্রতিরক্ষামন্ত্রী বলেন চীন বিশ্বাসভঙ্গ করেছে । লাদাখ সীমান্তে নয় মাস ধরে উত্তেজনা। ভারত আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাস করে।

কিন্তু বিষয়টি বিন্দুমাত্র এগিয়ে যায়নি। ফলে কবে এই সংঘাতের নিষ্পত্তি নির্দিষ্ট করে তার কোনো সময়সীমা বলাও সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, চীন-ভারতের কোনো কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আপত্তি তুলেছে ঠিকই, তা সত্বেও ভারত সীমান্ত অঞ্চলে দ্রুতগতিতে পরিকাঠামো উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে।

আরো পড়ুন- ভারতে পাথর কোয়ারিতে বিস্ফোরণে নিহত ৮

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬