Logo

এইচএসসির ফল প্রকাশে সংসদে বিল উত্থাপিত

সংসদে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চলমান মহামারি করোনার কারণে পরীক্ষা ছাড়াই বিশেষ পরিস্থিতিতে উচ্চমাধ্যমিক (এইচএসএসি) ও সমমানের ফল প্রকাশের আইন সংশোধনী মঙ্গলবার জাতীয় সংসদে উত্থাপন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

আইনগুলো যাচাই-বাছাই করে সংসদীয় স্থায়ী কমিটিকে নির্দেশ দিয়েছে আগামী দুদিনের মধ্যে সংসদকে প্রতিবেদন দিতে। আজ মঙ্গলবার বেলা ১১টায় সংসদের একাদশ অধিবেশনের শুরুতে বিলটি উত্থাপন করা হয়।
সংশোধনীগুলো পাস হলে পরীক্ষা ছাড়াই ২০২০ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের ফল ঘোষণা এবং পাসের সনদ দেওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা থাকবে না।

আজ জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী দীপু মনি ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’ ও ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’ উত্থাপন করেন।

আরও পড়ুন :- আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়লো

পরে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বিলটি এক দিনের মধ্যে এবং বাকি দুটি বিল দুদিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬