Logo

অক্সফোর্ডের ২০ লাখ টিকা আসছে ২০ জানুয়ারি

টিকা আসছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ভারত থেকে দেশে আসছে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা উৎপাদিত ২০ লাখ ডোজ করোনার টিকা। বাংলাদেশকে উপহার হিসেবে দেয়া ভারতের এই টিকার চালান আগামী বুধবার (২০ জানুয়ারি) দেশে পৌঁছার কথা রয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভারত সরকার উপহারস্বরূপ ২০ লাখ টিকা দিচ্ছে এবং সে চালান ২০ জানুয়ারি দেশে আসা নিয়ে সরকারের উচ্চ মহলের একটি চিঠি পেয়েছি।’

বেক্সিমকো ফার্মা এ টিকা বাণিজ্যিকভাবে  আমদানি করছে। তাদের চালানটি ২৬ জানুয়ারি দেশে পৌঁছানোর কথা রয়েছে।

আরো পড়ুন- ভারত কিছু ভ্যাকসিন উপহার দেবে: স্বাস্থ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬