Logo

৫ বছরে আফগানিস্তানে ৪০ হাজার মানুষকে হত্যা: আশরাফ গনি

আফগানিস্তানে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আফগানিস্তানে প্রেসিডেন্ট আশরাফ গনি জানিয়েছেন, গত পাঁচ বছরে দেশটিতে , ৪০ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে।

সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব তথ্য প্রকাশ করেছেন।

প্রেসিডেন্ট বলেন, ২০১৫ সালে আমি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর আফগানিস্তানে ৯৮ জন মার্কিন সেনা নিহত হয়েছে । অথচ আমার দেশের সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে ৪০ হাজারেরও বেশি। আমরা মার্কিন নাগরিকদের নিরাপত্তা রক্ষা করেছি।

তিনি নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানান যাতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়ার আগে দুই দেশের স্বার্থ বিবেচনায় নেয়ার জন্য ।

প্রেসিডেন্ট আশরাফ গনি আরও বলেন, যে কোনো মূল্যে তার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করতে হবে। এ সময় তিনি তালেবানের সঙ্গে তার সরকারের চলমান শান্তি প্রক্রিয়া নিয়েও কথা বলেন।

তিনি জানান, শান্তি আলোচনা কীভাবে চলবে তার রূপরেখা ঠিক করতেই চার মাস সময় ব্যয় হয়েছে। এখন আলোচনার মূল পর্বে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। আফগান প্রেসিডেন্ট ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনায় বসার জন্য তালেবানের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন:- ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১২ জন নিহত

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬