Logo

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১২ জন নিহত

ভূমিধসে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে ১২ জন মারা গেছে। আহত হয়েছেন আরও ১৮ জন।

রোববার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বোর্ড (বিএনপিবি)এ তথ্য নিশ্চিত করেছে । খবর নিউইয়র্ক টাইমসের।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র রাদিত্য জাতি জানান, প্রবল বর্ষণে পশ্চিমা জাভা প্রদেশের সুমাডাং জেলার সিহানজং গ্রামে ভূমিধস হয়ায় বেশ কয়েকজন মারা গেছেন। স্থানীয় একটি সেতু ও সড়ক বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আটকেপড়াদের উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী।

মৌসুমি বৃষ্টিতে গত কয়েক দিন ধরে বেহাল অবস্থা ইন্দোনেশিয়ার। সম্প্রতি বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটেছে। ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত দেশটিতে বহু মানুষ পাহাড় ও নদীর আশপাশে বসবাস করেন।

আরও পড়ুন:- জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সৌদি

এদিকে শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৬২ যাত্রী নিয়ে একটি অভ্যন্তরীণ বিমান জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে। নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান। এর মধ্যে দেশটিতে ভূমিধসে হতাহতের ঘটনায় শোকের মাত্রা আরও বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬