Logo

জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সৌদি

জ্বালানি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব এশিয়ার দেশগুলোর জন্য অপরিশোধিত জ্বালানি তেলের অফিশিয়াল বিক্রির দাম (ওএসপি) বাড়িয়েছে । খবর ব্লুমবার্গের।

আগামী ফেব্রুয়ারি মাস থেকে বাড়তি দামে তেল কিনতে হবে এশিয়ার দেশগুলোকে।

এ ছাড়া মার্কিন আমদানিকারকদেরও বাড়তি দামে কিনতে হবে সৌদি জ্বালানি তেল। তবে ছাড় পাবেন ইউরোপীয় আমদানিকারকরা।

সৌদির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর এক বিবৃতিতে বলা হয়, ২০২১ সালের ফেব্রুয়ারির জন্য ভারত, জাপান, চীন, দক্ষিণ কোরিয়াসহ এশিয়া মহাদেশের আমদানিকারক দেশগুলোর জন্য আরব লাইট ক্রুডের ওএসপি আগের মাসের তুলনায় ব্যারেলপ্রতি ৭০ সেন্ট বাড়ানো হয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের জন্য আরব লাইট ক্রুডের ওএসপি ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বাড়িয়েছে সৌদি আরামকো।

আরও পড়ুন:- ভারতে হাসপাতালে ভয়াবহ আগুন, ১০ নবজাতকের মৃত্যু

এটি আগের মাসের তুলনায় ব্যারেলে ২০ সেন্ট বেশি। তবে উত্তর-পশ্চিম ইউরোপের আমদানিকারকরা ব্যারেলে এক ডলার ৯০ সেন্ট ছাড় পাবেন।
সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬