Logo

পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং এখন এনআরবি গ্লোবাল ব্যাংক

এনআরবি গ্লোবাল ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বছরের শুরু থেকে পূর্ণাঙ্গ শরীয়াহ ভিত্তিক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করছে এনআরবি গ্লোবাল ব্যাংক।একই সাথে ব্যাংকটির নাম পরিবর্তন করে গ্লোবাল ইসলামী ব্যাংক করা হয়েছে।

এরইমধ্যে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে ব্যাংকটি সেবা দিতে প্রস্তুত। সোমবার থেকে র্পূণাঙ্গ শরীয়াহ ভিত্তিক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করে ব্যাংকটি।

২০১৩ সালে এনআরবি গ্লোবাল ব্যাংক ৪র্থ প্রজন্মের ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। অনন্য ব্যাংকিং অভিজ্ঞতার মাধ্যমে ইতিমধ্যে ব্যাংকটি গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষমতা লাভ করে। বর্তমানে দেশজুড়ে ব্যাংকটির ৮০টি শাখা, ২৫টি উপশাখা এবং ৭৮টি এটিএম বুথ রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬