Logo

নাইজারে সন্ত্রাসী হামলায় ১শ’জন নিহত

হামলায়
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নাইজারের পশ্চিমাঞ্চলীয় ‘সন্ত্রাসীদের’ ভয়াবহ হামলায় প্রায় ১শ’ জন নিহত হয়েছে। তিলাবেরি অঞ্চলে বেসামরিক নাগরিক হত্যাযজ্ঞের ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ ঘটনা। রোববার স্থানীয় মেয়র একথা জানান। খবর এএফপি’র।

উভয় গ্রাম দেখভাল করা তন্দিকিবিন্দি জনগোষ্ঠীর মেয়র আলমোউ হাসানি বলেন, ‘প্রায় ১শ’ মোটরসাইকেলে করে আসা ‘সন্ত্রাসীরা’ শনিবার তচমা বানগোউ ও জারুমাদারায়ি গ্রামে ব্যাপক হামলা চালায়।’

তিনি এএফপি’কে বলেন, ‘হামলায় তচমা বানগোউ গ্রামে ৭০ জন এবং জারুমাদারায়ি গ্রামে ৩০ জন নিহত হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে সবেমাত্র ফিরলেন বলেও জানান।

আরও পড়ুন:- উত্তর প্রদেশে দাহ করতে গিয়ে ১৭ জনের মৃত্যু

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬