Logo

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

অটোরিকশা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশা ও বাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। এ সময় আরো দুজন আহত হয়েছে । আজ রোববার দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে তারাকান্দা উপজেলার গাছতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজন নারী ও তিনজন পুরুষ, এক শিশু নিহত হয়। নিহতরা হলো মাসুমা খাতুন (২৫) ও তাঁর ২৭ দিনের শিশু, ফারুক (৪০), চালক রাকিবুল (২৯), জুলেখা খাতুন (৫০), নিজামুদ্দিন (৩৫)। এ ছাড়া অপর একজনের (২৭) পরিচয় জানা যায়নি। নিহতরা একে অপরের আত্মীয় বলে জানা গেছে। তারা সবাই নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা।

জানা গেছে, আজ দুপুরে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় অটোরিকশাকে প্রায় ২০০ গজ দূরে ঠেলে নিয়ে যায় বাসটি। এ সময় সাতজন ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেন।

আরও পড়ুন- বেলাবোতে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৪

আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬