Logo

কবি হাসান হিরুর ভালোবাসার কবিতা

হাসান হিরুর ভালোবাসার কবিতা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২০
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

তোমাকে প্রথম দেখার পর

হাসান হিরু

তোমাকে প্রথম দেখার পর
সুনীল সাগরে উঠেছিল উত্তাল ঢেউ
হৃদয়ে বেজে ওঠেছিল যুদ্ধের দামামা
ভয়াল মেঘের গর্জন- প্রকম্পিত চারিধার।

তোমাকে প্রথম দেখার পর
মহাকাশে গ্রহ নক্ষত্রের ঘটেছে কক্ষচ্যুতি
দিক-বিদিক ছুটা ছুটি
বিদীর্ণ হয়েছিল আকাশ ।

তোমাকে প্রথম দেখার পর
উত্তর মেরু – তাপদহে বিগলিত
সুমেরুতে জমেছে বরফ
স্থানচ্যুত হয়েছে অক্ষ নিরক্ষ দ্রাঘিমা ।

তোমাকে প্রথম দেখার পর
ঠিক নেই কোন কিছু
ওলট পালট চারিধার
স্তিমিত সব
নতুন জীবনের প্রত্যাশায় ।

অতঃপর স্তব্ধ নিথর প্রকৃতি
জেগে ওঠে নতুন রূপে
বেজে উঠে প্রণয়ের সুর
তোমাকে প্রথম দেখার পর।

আরো কবিতা পড়ুন- ভালোবাসা তোর জন্য

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬