Logo

এবি ব্যাংকের মামলায় জাহিনটেক্স ইন্ডাস্ট্রির এমডির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২০
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এবি ব্যাংকের দায়ের করা মামলায় জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খতিব আব্দুল জাহিদ মুকুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

ব্যাংকটির উত্তরা শাখার ঋণগ্রহীতা জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খতিব আব্দুল জাহিদ মুকুলের বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা দায়ের করা হয়েছে। প্রতিষ্ঠানটি এবি ব্যাংক লিমিটেড উত্তরা শাখা হতে ঋণ গ্রহণ করে পরবর্তীতে ঋণ পরিশোধ না করায় এবি ব্যাংক উক্ত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করে। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ১৯ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর পরিপ্রেক্ষিতে উত্তরা থানার দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ গত ০১.১২.২০২০তারিখে আসামির বাসায় এবং ০২.১২.২০২০ তারিখে আসামির অফিসের ঠিকানায় গ্রেফতার অভিযানে গেলে আসামিকে পাওয়া যায়নি।

খতিব আব্দুল জাহিদ মুকুলের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এবি ব্যাংকের উত্তরা শাখার  ২৬৩ কোটি ৩৩ লক্ষ টাকার ঋণ পাওনা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬