Logo

এবি ব্যাংকের মামলায় ওয়ান্ডারল্যান্ডের এমডি গ্রেপ্তার

এমডি ফাহাদ হোসেন গ্রেপ্তার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২০
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এবি ব্যাংকের দায়ের করা মামলায় ওয়ান্ডারল্যান্ড হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফাহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিসেস রাজিয়া হোসাইনকে পুলিশ এখনো খুঁজছে।

এবি ব্যাংক লিমিটেডের রোকেয়া স্বরনী শাখার ঋণখেলাপী ওয়ান্ডারল্যান্ড হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফাহাদ হোসেন এবং চেয়ারম্যান মিসেস রাজিয়া হোসাইন এর বিরুদ্ধে ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ দন্ডবিধি ১৮৬০; অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে প্রতারণার মাধ্যমে জালদলিল সৃজন করতঃ ঢাকার কাফরুল থানায় মামলা, এনআইডি অ্যাক্টএ চেক জালিয়াতি এবং অর্থঋণ আদালত আইনে ৯০,২৩৪,৭৬৭ টাকার মামলা চলছে।

এই প্রতারনা মামলায় গত ১০/১১/২০২০ ওয়ান্ডারল্যান্ড হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফাহাদ হোসেনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিসেস রাজিয়া হোসাইন বিদেশে পালিয়ে যা্ওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬