Logo

বসুন্ধরায় ইসলামী ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন

সিআরএম
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২০
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সিআরএম (ক্যাশ রিসাইক্লিং মেশিন) বুথ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি এ বুথ উদ্বোধনে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ বুথ উদ্বোধন করেন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারিধারা শাখাপ্রধান মো. মোজাহিদুল ইসলাম। স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, গ্রাহক, শুভাকাঙ্খী ও ব্যাংক কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন- গাজীপুরের কালীগঞ্জ বাজারে ইসলামী ব্যাংকের নতুন উপশাখার উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬