Logo

গোলাম সারোয়ার সাঈদী আর নেই

গোলাম সারোয়ার সাঈদী
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২০
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কসবার আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার সাঈদী মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।  তার বয়স হয়েছিল ৫২ বছর। মরহুমের ভাতিজা তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার ভোর ৪টা ২০ মিনিটে গোলাম সারোয়ার সাঈদী মৃত্যুবরণ করেছেন। বাদ আসর কসবার আড়াইবাড়ি মূল দরবার শরিফে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অসুস্থ হওয়ার পর বেশকিছু দিন ঢাকার একটি বেরসকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। পীরসাহেব আড়াইবাড়ী বলে দেশজুড়ে খ্যাতি ছিল এই মিষ্টিভাষী সুবক্তার। বিগত কয়েক বছরে ইউটিউবে দীনের বিভিন্ন বিষয়ের উপর তার বয়ান ব্যাপক সাড়া ফেলেছে।

যে কারণে তরুণদের মধ্যে ব্যাপক আকর্ষণ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীর। তার ইন্তেকালে কসবা আড়াইবাড়ী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন- জুমার দিনের ফজিলত

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬