Logo

কাল পবিত্র ঈদে মিলাদুন্নবী 

ঈদে মিলাদুন্নবী
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২০
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর)  ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.)। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করে থাকেন বিশ্বের মুসলমানরা।  বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশে দিনটি পালন করেন মুসলমানরা।

দিনটি পালন করতে দেশব্যাপী নানা আয়োজন করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠন। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকেও ১৫ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রায় ১৪০০ বছর আগে এই দিনে (১২ রবিউল আউয়াল) বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন।

আরও পড়ুন- পবিত্র আশুরা ৩০ আগস্ট

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দেশের প্রত্যন্ত অঞ্চল ও বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬