Logo

গাছে গাছে পাখির বাসা বাঁধলেন ডিসি

পাখির বাসা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২০
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারের ডিসি মো. কামাল হোসেন,পাখির প্রতি ভালোবাসার অনন্য নজির গড়লেন। রোববার সকালে নিজের বাংলোতে গাছে গাছে পাখির বাসা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’ কক্সবাজারে ‘গাছে গাছে নিশ্চিত করি পাখির নিরাপদ আবাস’ স্লোগানে পাখির ১০ হাজার বাসা স্থাপনের কার্যক্রম শুরু করেছে।

ডিসি মো. কামাল হোসেন বলেন, পরিবেশ প্রকৃতি রক্ষায় পাখির ভূমিকা অপরিসীম। পরিবেশ প্রকৃতির জন্য কক্সবাজার এক অনবদ্য ভাণ্ডার। কিন্তু নানা কারণে পাখির সংখ্যা কমে যাচ্ছে। পাখির প্রতি ভালবাসার অংশ হিসেবে এনভায়রনমেন্ট পিপল এর এই উদ্যোগ কক্সবাজারকে পাখির অভয়ারণ্যে পরিণত করবে বলে আশা রাখছি। এমন সৃষ্টিশীল কাজে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।

এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, সাগর-নদী-ঝর্ণা-পাহাড়-গাছগাছালি সমৃদ্ধ প্রকৃতির অপরূপ কক্সবাজারে আগে গাছে গাছে পাখির বিচরণ ছিল দেখার মতো। কিন্তু নানা কারণে সেই সব পাখি এখন আর দেখা যায় না। যার কারণে পাখির সংখ্যা বাড়ানো ও বিলুপ্তপ্রায় পাখি ফিরিয়ে আনতে গাছে গাছে পাখির নিরাপদ বাসা নিশ্চিত করতে কাজ করছি। পর্যায়ক্রমে পুরো কক্সবাজারের সরকারি-বেসরকারি অফিস-আদালত, বাসস্থান, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, বাগানবাড়ি, রাস্তার পাশের গাছে গাছে তা ছড়িয়ে দেয়া হবে।

আরও পড়ুন- পাঁচ বছরে ২১ পর্যটকের মৃত্যু কক্সবাজারে

পাখির বাসা স্থাপন কার্যক্রম উদ্বোধনে সময় আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬