Logo

ইসলামী ব্যাংক বরিশাল জোনের উদ্যোগে শরী‘আহ্;‌ পরিপালন বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২০
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বরিশাল জোনের উদ্যোগে “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্;‌ পরিপালন” শীর্ষক ওয়েবিনার ৩ অক্টোবর ২০২০, শনিবার অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ সাহাবুদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম।

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ্ধসঢ়;‌ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ। বরিশাল জোনপ্রধান মোঃ আমিনুর রহমান-এর সভাপতিত্বে ওয়েবিনারে আরো বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ জহিরুল ইসলাম। ব্যাংকের বরিশাল জোনের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

আরো পড়ুন- প্লাজমা দানকারী ব্যাংকারদের সম্মাননা দিলো ইসলামী ব্যাংক

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬