Logo

আজ ধোয়া হবে পবিত্র কাবা শরীফ

ধোয়া হবে কাবা শরীফ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২০
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রতি বছর দুইবার কাবা শরীফ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়। জমজমের পানির সঙ্গে গোলাপজল মিশিয়ে ধোয়া হয় পবিত্র কাবাঘর। তারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার আরবি ১৪৪২ হিজরি সালের প্রথমবার ধোয়া হবে পবিত্র কাবা শরীফ । এ ব্যাপারে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সম্মতি দিয়েছেন। বাদশার পক্ষে মক্কা নগরীর গভর্নর প্রিন্স খালেদ ফয়সাল এই কাজের নেতৃত্ব দিবেন।

সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, করোনার প্রাদুর্ভাবের কারণে অন্যান্য বছরের তুলনায় এবছর অত্যন্ত ভালো করে মুসলিম উম্মাহর সবচেয়ে পবিত্রতম এই স্থাপনা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত বছর ১৪৪১ হিজরি সালে কাবাঘরের সম্প্রসারণ পরিকল্পনার বাস্তবায়ন চলমান থাকায় পবিত্র এই স্থাপনা ১৫ মুহাররমে শুধু একবার ধোয়া হয়। এ বছরে আজই ধোয়া হবে পবিত্র কাবা শরীফ ।

প্রসঙ্গত, কাবাঘর গোসলের এই ধারাবাহিকতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শুরু হয়েছে। মক্কা বিজয়ের পরে কাবাঘর থেকে মূর্তি অপসারণের পর তিনি সর্বপ্রথম তা ধুয়ে দেন। পরে খোলাফায়ে রাশেদাও এই ধারা অব্যাহত রাখেন।

সুন্নতের অনুসরণে বর্তমান শাসকরাও কাবাঘর ধোয়ার ধারাবাহিকতা অব্যাহক রেখেছেন।

আরো পড়ুন- সব রোগের দাওয়াই সূরা ফাতেহা

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬