Logo

আরো কঠোর হচ্ছে ফেসবুক

কঠের হচ্ছে ফেসবুক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২০
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আমাদের সারাবেলার সঙ্গী এখন ফেসবুক। কাজে অকাজে অধিকাংশ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফ্ল্যাটফর্মে ঢু মারেন কম বেশি অনেক মানুষ। আর তাই নিজের ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদে রাখতে নতুন নিয়মগুলো জেনে নিতে হবে। কারন আরো কঠোর হচ্ছে ফেসবুক ব্যবহারকারীদের জন্য।

আসছে ১ অক্টোবর থেকে বেশ কিছু কঠিন নিয়ম চালু করতে যাচ্ছে ফেসবুক  কর্তৃপক্ষ।কন্টেন্ট নিয়ন্ত্রণে আর কঠোর হচ্ছে ফেসবুক । এরইমধ্যে জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়াটি মঙ্গলবার নিজেদের টার্মস ও সার্ভিসে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। বর্ণবাদী, অশালীন ও উস্কানিমূলক কনটেন্টের বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।

এক নোটিফিকেশনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফেসবুক চাইলে ব্যবহারকারীর কনটেন্ট ডিলিট বা অ্যাক্সেস রেস্ট্রিক্ট করে দিতে পারে। কনটেন্টের কারণে আইনী জটিলতার ঝুঁকি থাকলে ফেসবুক সেই কনটেন্টের বিষয়ে এই পদক্ষেপ নিতে পারে।

এর আগে ফেসবুক প্রধান বলেছেন, ফেসবুক ব্যবহারকারীদেরকে নিরাপদ রাখতে, ক্ষতিকর রাজনৈতিক কনটেন্ট বা সাইবার হামলা প্রতিরোধ করতে প্রতিদিনই তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়।

বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করা ছাড়াও উদ্যোক্তাদের জন্য সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম এখন ফেসবুক। এজন্য সব সুবিধা পেতে ফেসবুক ব্যবহারের সময় অবশ্যই বিদ্বেষমূলক কমেন্ট, ভুয়া তথ্য ও উস্কানিমূলক প্রচারণা যেন নিজের অ্যাকাউন্ট থেকে করা না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

আরো পড়ুন- ঘামে দুর্গন্ধ হলে জেনে নিন সমাধান

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬